আবারও লোকসানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:১৮ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত এ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পরিচালনা পর্ষদের পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে এ লোকসানের পরিমাণ ছিল ৩ পয়সা।

এদিকে, চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক অর্থাৎ জুলাই ’২৫ থেকে ডিসেম্বর ’২৫ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৩ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ পয়সা। অন্যদিকে, চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো হয়েছে ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে এ ক্যাশফ্লোর পরিমাণ ছিল ১ টাকা ৪৪ পয়সা।

প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ১৩ পয়সা। গত বছরের একই তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৪৪ পয়সা।

এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেড ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত এ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সোনালী আঁশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৭৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৩৩ পয়সা।

তবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো কমেছে। এ সময়ে শেয়ারপ্রতি ক্যাশফ্লো দাঁড়িয়েছে ৫৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪ পয়সা।

সর্বশেষ সর্বাধিক পঠিত