নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতার সমাপনী

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বানৌজা ঢাকায় পাঁচ দিনব্যাপী ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হয়। গত ৫ নভেম্বর বানৌজা ঢাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার ফাইনাল খেলায় বাংলাদেশ নৌবাহিনী সেনাবাহিনী দলকে  ৪৩-৪০ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর। এ সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড় এবং সামরিক ও অসামরিক সদস্যরা । 

পাঁচ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনী দলের ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত