কর্মকর্তা-কর্মচারীদের উপহার না দেওয়ার আহ্বান বুখারেস্ট বাংলাদেশ দূতাবাসের

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ এএম

রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রদত্ত নির্দেশনা ও সরকারি বিধিমালা অনুযায়ী, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের কোনো ধরনের উপহার, উপঢৌকন, অর্থ বা সুবিধা প্রদানের প্রস্তাব দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। উপহার প্রদান বা প্রদানের প্রস্তাব তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে এবং পেশাগত নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

বাংলাদেশের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫ অনুযায়ী সরকারি কর্মচারীদের উপহার গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে।

দূতাবাসের সকল সেবার বিনিময়ে বিধি অনুযায়ী নির্ধারিত ফি আদায় করা হয় এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। কোনো উপহার বা ব্যক্তিগত সৌজন্য দূতাবাসের সিদ্ধান্ত, সেবার মান কিংবা অগ্রাধিকারকে প্রভাবিত করে না।

উপহার নয়, বরং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার প্রতি সম্মান প্রদর্শনই প্রকৃত সৌজন্য বলে দূতাবাস উল্লেখ করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত