ভূমি কার্যালয়ের সামনে মিলল ভ্যানচালকের মরদেহ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

মৌলভীবাজারের রাজনগরে পিন্টু কর নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা ভূমি কার্যালয়ের সামনের থেকে তার মরদেহে উদ্ধার করা হয়।

নিহত পিন্টু কর (২৮) উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে।

​স্থানীয় ও পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের সামনের একটি গাছে পিন্টু করের গলায় ফাঁস লাগানো মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর পাঠায়।  পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন, ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।  তাছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত