রাজধানীর কোন কোন মার্কেট বন্ধ আজ

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:০১ এএম

রাজধানীতে যানজট এড়াতে আর বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঢাকাকে সাতটি অঞ্চলে ভাগ করে দোকানপাট, বিপণিবিতান বন্ধের দিন নির্ধারণ করে দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সপ্তাহে একদিন  করে দোকানপাট ও মার্কেট বন্ধ থাকছে। তাই প্রয়োজন মেটাতে কেনাকাটা করতে গিয়ে যেন বিভ্রান্তে পড়তে না হয় সেজন্য বের হওয়ার আগে জেনে নিন আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোন কোন মার্কেট ও এলাকার দোকানপাট বন্ধ থাকছে।

যেসব এলাকার মার্কেট বন্ধ 

মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট ও সাকুরা মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা ও রমনা শিশুপার্ক।

সব মিলিয়ে রাজধানীর মার্কেটগুলোতে যাওয়ার আগে আজকের বন্ধের তালিকা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। এতে একদিকে যেমন অযথা সময় নষ্ট ও যাতায়াতের ভোগান্তি এড়ানো সম্ভব, তেমনি  নির্বিঘ্নে প্রয়োজনীয় কেনাকাটার পরিকল্পনাও করা যাবে।  

সর্বশেষ সর্বাধিক পঠিত