দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালা-ভাগিনা। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের জাকেরগঞ্জ জগনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো- উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের জগনাথপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে৷ ইশরাত জাহান রিভা (৮) ও একই গ্রামের মো. রানা বাবুর ছেলে সালমান শাহ (৪)।
পার্বতীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক নৃপেন্দ্র নাথ বর্মণ জানান, দুই শিশু তারা বাড়ির পাশেই খেলাধুলা করার জন্য পুকুর পাড়ে গিয়েছিল। শুক্রবার সকাল ১০টার দিকে এই দুই শিশু গ্রামের পাশে খেলতে বের হয়। কিন্তু তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নানা দুলাল হোসেন লাল বাবুর সাথে সকালে রিভা ভাত খেয়ে প্রায় ১৫/২০ দূরত্ব বাড়ি যাচ্ছিল। এক পর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে সালমান শাহর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। কিছু ক্ষণ পর রিভার মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে পরিবারের লোকজন পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্পর্কে তারা খালা-ভাগিনা। ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।