‘প্রথম’ শিরোপা ঢাকার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৩ এএম

প্রথম দিনেই বল হাতে খুলনার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়ে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ইয়াসিন হোসেন। এরপর অধিনায়ক আহরার আমিনের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের সম্মিলিত দাপটে খুলনাকে ফাইনালে এক ইনিংস ও ৩৫ রানে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ দ্বিতীয় একাদশের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দ্বিতীয় একাদশ। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ফাইনালের সেরা খেলোয়াড় হন আহরার আমিন। ৪৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা  হয়েছেন ঢাকার ইয়াসিন হোসেন

 

সর্বশেষ সর্বাধিক পঠিত