আ.লীগের প্রচারপত্র তৈরির অভিযোগে কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম

গাইবান্ধা সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারপত্র তৈরির অভিযোগে আশিকুর রহমান ইমন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সদর উপজেলার রেলগেট এলাকায় একটি দোকান থেকে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশিকুর রহমান ইমন (৪৮) উপজেলার থানাপাড়ার খলিলুর রহমানের ছেলে, পেশায় কম্পিউটার অপারেটর।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, সাইবার সুরক্ষা আইনে আশিকুর রহমানের বিরুদ্ধ মামলা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, আশিকুর রহমান সদর উপজেলার রেলগেট এলাকায় দোকানটিতে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রচারপত্র তৈরি করছিলেন। গোপনে খবর পেয়ে ডিবি পুলিশ ওই দোকানে অভিযান করেন। পরে আশিকুর রহমান ইমনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। 

পুলিশের দাবি, গ্রেপ্তার আশিকুর রহমান ইমন দীর্ঘদিন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারপত্র তৈরি করেন। সেগুলো বিভিন্ন সময়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মাঝে অনলাইন মেইলের মাধ্যমে পৌঁছে দিতেন।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত