`ত্রিতরঙ্গ'র সমাবর্তন ও আবৃত্তি সন্ধ্যা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

রূপসী বাংলার  কবি জীবনানন্দ দাশের কবিতার কোরাস আবৃত্তির মধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগড়ায় ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সমাবর্তন ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠান শুরু হয়। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান আনোয়ার সাঈদ। 

এ সময় বক্তব্যে তিনি বলেন, আবৃত্তি অন্য কোনো শিল্প মাধ্যমের মত নয় যা সহজে রপ্ত করা যায় এটি একটি বোধের বিষয় ও অনুধাবনের বিষয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সকল আন্দোলন ও সংগ্রামে কবিদের লেখা এবং আবৃত্তি শিল্পীদের দরাজ কন্ঠের আবৃত্তি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। চট্টগ্রামের সাংগঠনিক আবৃত্তি চর্চার যে ধারা তা সত্যিই প্রশংসনীয়"।

এরপর একে একে কবিতা আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের শিশু আবৃত্তিশিল্পী শাহাদাৎ হোসেন,  সানজিদা আকতার,অবন্তিকা দাশ, মাহাত্মা-ই-মুক্তিহেমা, ঋষিতা বড়ুয়া, শৈনুল পূর্বা বিনু, অদ্রিজা চক্রবর্তী শী। বড়দের বিভাগে আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন হ্যাপি চক্রবর্তী, লাবণ্য মুৎসুদ্দি, রাশেদ খান মেনন, শেলী বড়ুয়া, ঋতুরাজ চৌধুরী, অর্পিতা দে, শর্বানী দস্তিদার,অর্ক চক্রবর্তী, সুজয় দে, লিপি সেন।

আবৃত্তি পরিবেশনার পর কর্মশালা সম্পাদনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আবৃত্তিশিল্পী জুহি সেনগুপ্তার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সম্পাদক সুজয় দে।

সর্বশেষ সর্বাধিক পঠিত