জয়পুরহাটে ৪৬০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

জয়পুরহাট জেলার পাঁচবিবিতে ৪৬০ এতিম শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে সংস্থাটির কাফালতভুক্ত ৪৬০ জন এতিম শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি মুস্তাফিজুর রহমান এবং জয়পুরহাট শাখার সাধারণ সম্পাদক হাসান ফারুকী।

আয়োজক সংশ্লিষ্টরা জানান, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাকার্যক্রমে সহযোগিতা এবং তাদের ভবিষ্যৎ গঠনে পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে কোনো শিশু যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা জানান, এতিম শিশুদের শিক্ষা ও কল্যাণে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে।

সর্বশেষ সর্বাধিক পঠিত