এতিমখানার শিক্ষার্থীদের উপহার দিলেন কাউন্সিলর পদপ্রার্থী 

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যিবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও পায়জামা উপহার দিয়েছেন সমাজসেবক ও চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুল আজিজ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে তিনি এসব উপহার তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে আবদুল আজিজ বলেন, মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ আবদুল আজিজের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত