রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ এএম

রাজধানীর লালবাগে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া ১১টার দিকে ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে ৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। পরবর্তীতে রাত ১১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে দু’টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত