খুলনা নগরীতে ট্রেনের ধাক্কায় মিঠুন সরকার (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে আড়ংঘাটা স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে মিঠুন সরকার আড়ংঘাটা রেললাইনের রাস্তা পার হচ্ছিল। এ সময় বেনাপোল থেকে মোংলাগামী বেতনা এক্সপ্রেসের চলন্ত ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তার পেট ও মাথায় গুরুতর আঘাত পায় ওই যুবক। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশ। মরদেহ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জিয়াউর রহমান বলেন, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।