হৃদ্‌যন্ত্রে দুটি রিং পরানো হলো স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। আজ রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তার হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা সম্পন্ন হয়।

এর আগে গতকাল একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদ্‌যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আজ দুটি ব্লকে রিং পরানো হয়। অন্য ব্লকটির চিকিৎসা করা হয়েছে ডায়ালেশন পদ্ধতিতে। এ পদ্ধতিতে বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা হয়।

প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।

উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিকল্প থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত