গবেষণা বলছে, প্রাণিজগতে গন্ধ নেওয়ার ক্ষমতার দিক থেকে আফ্রিকান হাতি সবচেয়ে এগিয়ে। স্থলচর যেকোনো প্রাণীর মধ্যে এটি সর্বোচ্চ। জন্মগতভাবে ঘ্রাণ নেওয়ার জন্য এদের জিনে প্রায় ২,০০০টি অলফ্যাক্টরি জিন থাকে, যা অন্য যে কোনো স্তন্যপায়ী প্রাণীর তুলনায় সবচেয়ে বেশি। হাতি কেবল পৃথিবীর অন্যতম শক্তিশালী স্থলচর প্রাণী নয়, এরা অলফ্যাক্টরি জিনের কারণে অনেক দূর থেকে পানির উৎস খুঁজে পাওয়া, সামাজিক যোগাযোগ রক্ষা, বিপদ শনাক্ত এবং গন্ধের মাধ্যমে পরিবেশের বিভিন্ন পরিবর্তন অত্যন্ত নিখুঁতভাবে বুঝতে পারে। একটি মূল জিন ঘিরে হাতির শরীরে প্রায় ৮৪টি সহযোগী জিন কাজ করে। এর ফলে হাতি প্রকৃতির হাজারো গন্ধের মধ্যে সহজে পার্থক্য করতে পারে। কিন্তু কুকুরের শরীরে এই জিন রয়েছে প্রায় ৮১১ এবং মানুষের শরীরে রয়েছে মাত্র ৪০০-এর মতো। হাতির শুঁড় মূলত নাক ও ওপরের ঠোঁটের সমন্বয়ে তৈরি। এতে প্রায় ৪০,০০০ থেকে ১,৫০,০০০ একক পেশি রয়েছে। হাতির মুখের তালুতে অত্যন্ত সংবেদনশীল ভমেরোনাসাল অঙ্গ থাকে। শুঁড়ের ডগা দিয়ে কোনো কিছু স্পর্শ করে হাতি সেই নমুনা মুখের ভেতরে নেয়, যা হরমোন ও রাসায়নিক সংকেত বিশ্লেষণে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, এশিয়ান হাতি না দেখে কেবল গন্ধ শুঁকে কোন পাত্রে বেশি খাবার আছে, তা বুঝতে পারে। হাতির শুঁড় দেখতে জিভের মতো। আদতে এটি নাক। এমন নাক প্রাণিজগতে আর নেই। হাতি বন্য পরিবেশে ৬০-৭০ বছর পর্যন্ত বাঁচে।
গন্ধ ক্ষমতার রাজা আফ্রিকান হাতি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১২:২২ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২:২২ এএম
গন্ধ ক্ষমতার রাজা আফ্রিকান হাতি
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০