বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ ভাইভা পরীক্ষা। এর মাধ্যমে প্রার্থীর আত্মবিশ্বাস, পেশাদার মনোভাব, জ্ঞান ও বোঝাপড়ার গভীরতা, চাপ সামলানোর ক্ষমতা, মানসিক ভারসাম্য প্রভৃতি বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করেন। এর মাধ্যমে নিয়োগদাতা প্রার্থীর উপযুক্ততা যাচাই করেন। এস এম মেহেদী হাসান খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। তিনি ৪৫তম বিসিএসে (স্বাস্থ্য) এবং ৪৬তম বিসিএসে (আনসার) সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সর্বশেষ ৪৭তম বিসিএসে অংশগ্রহণ করে তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তার অভিজ্ঞতার আলোকে নমুনা ভাইভা তুলে ধরেছেন জেলি খাতুন
চেয়ারম্যান : আপনি এস এম মেহেদী হাসান। ৪৫-এ বিসিএস স্বাস্থ্য, ৪৬-এ বিসিএস আনসার পেয়েছেন। প্রথমেই আপনাকে ৩ বার অভিনন্দন। ৪৫, ৪৬ এবং ৪৭। কারণ ৪৭-এর প্রশ্ন কঠিন হয়েছিল।
এস এম মেহেদী হাসান : (হাসিমুখে অভিনন্দন গ্রহণ করে চেয়ারম্যান মহোদয়ের শেষ কথায় সম্মতি প্রকাশ) ধন্যবাদ! জি, স্যার!
স্যার এরপর এক্সটার্নালকে বললেন প্রশ্ন করতে।
এক্সটার্নাল-১ : বর্তমানে তো AI ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। AI-এর সুবিধা ও অসুবিধাগুলো বলুন।
এস এম মেহেদী হাসান : স্যার, সুবিধার মধ্যে বলা যায় AI-এর ব্যবহারের ফলে দ্রুত তথ্য সংগ্রহ, ফলাফল নির্ণয়ের পাশাপাশি Problem Solving, Analytical Ability I Critical Thinking ability বাড়ছে। অসুবিধার মধ্যে বলা যায়, Over dependency তৈরি হতে পারে। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে Job Polarization-এর শঙ্কা রয়েছে। এতে Manual Labour Based Worker যারা, তাদের চাকরি হারাতে পারে। তবে এক্ষেত্রে আমাদের প্রযুক্তিগত দক্ষতা ও জ্ঞান লাভ করতে হবে।
এক্সটার্নাল-১ : এতে কি নৈতিকতা বাধাগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে?
এস এম মেহেদী হাসান : হ্যাঁ, স্যার। তথ্যের উৎসগুলো আমাদের যাচাই করে নিতে হবে।
এক্সটার্নাল-১ : আমি কোনো কিছু ঘাঁটাঘাঁটি না করে মোবাইলে ChatGPT দিয়ে যা ইচ্ছা তাই বের করতে পারি। এতে কি আমার ক্রিয়েটিভিটি নষ্ট হবে?
এস এম মেহেদী হাসান : হ্যাঁ, স্যার। Over dependency ক্রিয়েটিভিটি নষ্ট করতে পারে।
এক্সটার্নাল-১ : What is digital ethics?
এস এম মেহেদী হাসান : Digital ethics may be defined as the concept when digital platform or technology is used under ethical consideration.
এক্সটার্নাল-১ : What is Ethics?
এস এম মেহেদী হাসান : Ethics encompassed the type of human behaviour which contains moral values.
এক্সটার্নাল-১ : স্যার, আমার প্রশ্ন করা শেষ।
তারপর স্যার এক্সটার্নাল-২কে প্রশ্ন করতে বললেন।
এক্সটার্নাল-২ : আপনি তো ডাক্তার। আমাদের বর্তমান স্বাস্থ্য খাতে সমস্যাগুলো কী কী?
এস এম মেহেদী হাসান : স্যার, আমি মনে করি এবং নিজেও ইন্টার্নশিপ করার সময় যা অনুভব করেছি সেটা হলো, আমাদের জনবল ঘাটতি প্রকট। পাশাপাশি উন্নত মেডিকেল ইকুইপমেন্ট নেই। স্বাস্থ্য খাতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট মাত্র ৪১,৯০৮ কোটি টাকা, যা এউচ-এর মাত্র ০.৭৬%. এটা হওয়া উচিত অন্তত ৫-৬%.
এক্সটার্নাল-২ : আচ্ছা, ডাক্তাররা তো উপজেলাতে ডিউটি করতে চান না, ঠিকমতো সেবা দিতে পারেন না। কীভাবে দেখেন?
এস এম মেহেদী হাসান : স্যার যদি তার পোস্টিং গ্রামে হয় এবং তিনি অনুপস্থিত থাকেন তবে সেটা অবশ্যই অনৈতিক। তবে জনবল ঘাটতি এবং অতিরিক্ত পেশেন্ট বার্ডেনের কারণে অনেক সময় ডাক্তার উপস্থিত থাকা সত্ত্বেও সেবার মান কমে যায়।
এক্সটার্নাল-২ : বর্তমান GDP প্রবৃদ্ধি কত? আর সেটা কত হওয়া উচিত?
এস এম মেহেদী হাসান : স্যার, অর্থনৈতিক সমীক্ষা-২০২৫ অনুযায়ী এর নাম ৩.৯৭%. যা হওয়া উচিত ১০% এর ওপরে। তবে এটি একবারে না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা করা উচিত।
এক্সটার্নাল-২ : বাংলাদেশ কত সালের মধ্যে এটি বাড়ানোর চেষ্টা করছে?
এস এম মেহেদী হাসান : ২০৪০-৪১ সালের মধ্যে।
তারপরে এক্সটার্নাল-২ স্যার বললেন উনার আর প্রশ্ন নেই। এরপরে চেয়ারম্যান স্যার প্রশ্ন করলেন।
চেয়ারম্যান : কোথায় চাকরি করছেন। ওখানে কী কাজ?
এস এম মেহেদী হাসান : সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
চেয়ারম্যান : কাজ করতে কোনো সমস্যা বা চাপ ফেস করেছেন কিনা?
এস এম মেহেদী হাসান : স্যার, আমি মূলত ৫ মাস ট্রেনিংয়ে ছিলাম। এখন পর্যন্ত বাইরের কোনো চাপ ফেস করিনি।
চেয়ারম্যান : কী বলেন? লোনের ডকুমেন্টস সব ঠিক পেয়েছেন ইন্সপেকশনে?
এস এম মেহেদী হাসান : স্যার, সবসময় ঠিক পাইনি। তবে ঠিক না থাকলে তা অ্যাপ্রুভ না করার জন্য সুপারিশ করেছি।
চেয়ারম্যান : বাহ, আপনি তো খুবই সুন্দর সময় উপভোগ করছেন চাকরিতে। ছাত্রজীবনে কোনো স্ট্রেস ফিল করেছেন কিনা?
টিউশনি আর প্রফ দুটোই একসঙ্গে সামলানোর কথা বললাম। স্যার নিজেই প্রফের স্ট্রেসের কথা স্বীকার করলেন। করোনা হয়েছিল কিনা জিজ্ঞেস করলেন। তারপরে শেষ করলেন।
পেপার নেওয়ার টাইমে আমি যখন গেলাম তখন আমার দিকে তাকিয়ে বললেন টেকনিক্যাল এক্সামটা তেমন ভালো হয়নি। তাই না?
উত্তরে বললাম স্যার শুধু জেনারেল ক্যাডারেই পরীক্ষা দিয়েছি। স্যার তখন এডমিট কার্ড দেখে খুব ডেডিকেটেড প্রফেশন সুইচের জন্য সেটা বললেন।