বাঙালির ঐতিহ্য ও শেকড়ের সংস্কৃতিকে ধারণ করে রাজধানীতে উদযাপিত হতে যাচ্ছে ২৮তম ‘নবান্ন উৎসব ১৪৩৩’। আজ পহেলা অগ্রহায়ণ উপলক্ষে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের উদ্যোগে ধানম-ির রবীন্দ্র সরোবরে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবের আয়োজন চলবে দুই পর্বে। প্রথম পর্ব শুরু হবে সকাল ৭টা ১৫ মিনিটে, চলবে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত। দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৪টায় এবং চলবে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত। বাঁশির সুরের মধ্য দিয়ে উৎসবের সূচনা করবেন শিল্পী হাসান আলী।
আয়োজনে শিশুদের পরিবেশনার পাশাপাশি দেশবরেণ্য সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও আবৃত্তিশিল্পীরা একক ও দলীয় পরিবেশনায় অংশ নেবেন। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা থাকছে। উৎসবে আগত অতিথিদের জন্য থাকবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা, খৈ, মুড়কি, মোয়া, মুরালি ও বাতাসা দিয়ে আপ্যায়নের ব্যবস্থা।