রাজধানীর আজিমপুর থেকে চাঁদপুরের কচুয়ার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্য এবং অঙ্গ সংগঠন যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকা থেকে মিছিলের প্রস্তুতি ও গোপন বৈঠকের সময় তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসাইন এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সদস্য রাসেল আহম্মেদ, মফিজুল ইসলাম। এ ছাড়া লালবাগ থানার সক্রিয় যুবলীগ সদস্য মাসুম ও কামরাঙ্গীরচর থানার সক্রিয় যুবলীগ সদস্য হৃদয় হাসান।
ওসি জামিল হোসেন বলেন, আসামিরা গত শুক্রবার লালবাগের আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মিছিলের প্রস্তুতি নিয়েছিল। স্থানীয় লোকজনের সহায়তায় সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় পুলিশ তাদের আটক করে।