বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪০ এএম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাকে বিটিআরসির চেয়ারম্যান করা হয়েছে। তিনি বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর স্থলাভিষিক্ত হচ্ছেন। একই সঙ্গে এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

গত রবিবার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন চেয়ারম্যানের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগ কার্যকর হওয়ার জন্য অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করতে হবে। একই সঙ্গে অন্য কোনো পেশা বা ব্যবসায়িক সম্পৃক্ততা এবং সরকারি, আধা সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থায় চাকরি থাকলে তা ছাড়তে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির কমিশনার (ব্যবস্থাপনা ও প্রশাসন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর তাকে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত