টিউমার হলো শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফল। ক্যানসারও হতে পারে তাতে। তাই বলে সব টিউমারই ক্যানসার নয়, সব টিউমার ক্ষতিকরও নয়। টিউমার সাধারণত দুই ধরনের হয়, বিনাইন ও ম্যালিগন্যান্ট। বিনাইন টিউমার সাধারণত ক্ষতিকর নয়। তবে ম্যালিগন্যান্ট টিউমার ক্যানসারে রূপ নিতে পারে। ক্যানসার এবং টিউমারের মধ্যে পার্থক্য বুঝতে হলে কিছু নির্দিষ্ট লক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষায় নজর দিতে হবে।
লক্ষণ : যদি টিউমার দ্রুত বাড়তে থাকে এবং আকারে অস্বাভাবিক হয়, তবে এটা ক্যানসারের পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। টিউমারের আকৃতি বা রং যদি বদলাতে শুরু করে, তবে ধরে নেবেন এটা ক্যানসারে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। টিউমারে গায়ে অস্বাভাবিক পি- তৈরি হওয়া ক্যানসারের লক্ষণ হতে পারে। যদি টিউমার অঞ্চলে দীর্ঘমেয়াদি ব্যথা বা অস্বস্তি অনুভূত হয়, তবে তা পরীক্ষা করা উচিত। টিউমারের জায়গায় লালচে ভাব, ফোলাভাব বা রক্তপাত হলে এটি বিপজ্জনক হতে পারে। ক্লান্তি ও ওজন কমে যাওয়া অযথা ক্লান্তি অনুভব করা এবং দ্রুত ওজন কমে যাওয়া ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে। শরীরে টিউমার থাকা অবস্থায় এসব লক্ষণ দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নিন।
যেভাবে নিশ্চিত হবেন : টিউমার ক্যানসারে রূপ নিয়েছে কি না জানার জন্য বেশ কিছু পরীক্ষা রয়েছে। যেমন বায়োপসি, ইমেজিং টেস্ট, রক্ত পরীক্ষা, জেনেটিক টেস্ট ইত্যাদি।
বায়োপসি : টিউমারের একটি নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষার মাধ্যমে কোষগুলো ম্যালিগন্যান্ট কিনা তা নির্ণয় করা যায়। এটি সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি।
ইমেজিং টেস্ট : এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই বা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে টিউমারের অবস্থান ও প্রকৃতি বিশ্লেষণ করা যায়।
কিছু পরীক্ষা :
রক্ত পরীক্ষা : নির্দিষ্ট কিছু ক্যানসার মার্কার (যেমন চঝঅ, ঈঅ-১২৫) রক্তে উপস্থিত থাকলে তা ক্যানসারের লক্ষণ হতে পারে।
জেনেটিক টেস্ট : কিছু টিউমার জেনেটিক মিউটেশন বা বংশগত কারণে ক্যানসারে রূপ নেয়। এই টেস্টের মাধ্যমে ঝুঁকি নির্ধারণ করা সম্ভব।
প্রতিরোধ এবং চিকিৎসা : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। বিনাইন টিউমার থাকলে তা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা ভালো। ম্যালিগন্যান্ট টিউমার হলে চিকিৎসক রেডিও ও কেমোথেরাপি প্রয়োগ করতে চিকিৎসা করুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান-মদ্যপান থেকে বিরত থাকা এবং নিয়মিত শরীরচর্চা করে ক্যানসার থেকে দূরে থাকা সম্ভব। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা করালে অনেক ক্ষেত্রেই এটি সহজে নিয়ন্ত্রণ করা যায়। টিউমার ক্যানসারে রূপ নেবে কি না, তা সময়মতো পরীক্ষা-নিরীক্ষা করে শনাক্ত করা যায়। কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।