গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পেট্রলভর্তি একটি বোতল দিয়ে কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুটি ককটেলের খোসা উদ্ধার করেছে পুলিশ। তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কি উদ্দেশ্য ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

স্থানীয় জানায়, মঙ্গলবার বিকেল থেকে ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কার্যালয় বন্ধ করে তারা বাড়ি চলে যান। গভীর রাতে হঠাৎ কার্যালয়ের সামনে বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ককটেলের খোসা ও পেট্রলভর্তি একটি বোতল পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন বলেন, রাত সাড়ে ১০টার দিকে কার্যালয় বন্ধ করে তিনি বাড়ি ফিরে যান। পরে গভীর রাতে বিকট শব্দ শুনে বাইরে বের হন। ঘটনাস্থলে গিয়ে দুটি ককটেলের খোসা পড়ে থাকতে দেখেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত