মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় নিজের অবস্থান শক্ত করতে চলছে তীব্র ভোটের লড়াই। ইতিমধ্যে প্রকাশিত অলটাইম র্যাঙ্কিংয়ে ৭৮ কোটি ৮০ লাখ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। এ ছাড়া সপ্তাহ শেষের ভোটিংয়ের হিসাবেও শীর্ষে রয়েছেন মাহি। গত ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি। সেখানে পৌঁছে প্রতিযোগিতার বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন মাহি। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নেওয়া এই আসরে ভোটের মাধ্যমে একজন সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ পাবেন। ‘এমইউ ফ্যান’ অ্যাপের মাধ্যমে মাহিকে ভোট দিচ্ছেন সমর্থকরা। আগামী ২৪ নভেম্বর গ্র্যান্ড ফিনালে আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্বমঞ্চের।
মিস ইউনিভার্সের ভোটে দুর্দান্ত অবস্থানে মাহি
কীর্তনখোলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৯ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৯ এএম
মিস ইউনিভার্সের ভোটে দুর্দান্ত অবস্থানে মাহি
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০