মাদকের টাকা জোগাতে মাকে খুন, স্বর্ণালঙ্কার লুট

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকের টাকা জোগাড় করতে মা মতিফুল নেছাকে (৬০) শ^াসরোধে হত্যার পর মরদেহ ঘরের ট্রাঙ্কে লুকিয়ে রেখে স্বর্ণালঙ্কার লুট করেছে তারই ছোট ছেলে আশরাফ আলী (২১)। বন্ধুর সহযোগিতায় গত সোমবার ১৬ নভেম্বর রাত ১১টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এই নৃশংস হত্যাকা- ঘটে।

হত্যার পর ঘটনা ভিন্ন খাতে নিতে পরদিন মঙ্গলবার রাতে অভিযুক্ত দুজন থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। এ সময় তাদের অসংলগ্ন কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চাঞ্চল্যকর এই হত্যার রহস্য বেরিয়ে আসে। পরে ওই দিন রাত ১২টার দিকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ নিহতের নিজ ঘরের ট্রাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত মতিফুল নেছা রামকান্তপুর গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ নিহতের ছেলে আশরাফ আলী, তার বন্ধু ও একই গ্রামের ময়েন আলীর ছেলে আব্দুর রাহিম এবং লুট করা স্বর্ণ কেনার অভিযোগে মৈত্র বড়হর গ্রামের মৃত আব্দুল ফকিরের ছেলে স্বর্ণকার আব্দুল জলিল ফকিরকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মেহেদী হাসান গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির বরাত দিয়ে জানান, ঘটনার দিন বাড়িতে মতিফুল নেছা একাই ছিলেন। দুপুরে আশরাফ তার মায়ের গলার সোনার মালা ও কানের দুল দেওয়ার জন্য চাপ দেন। মা রাজি না হওয়ায় রাতে বন্ধু রাহিমকে সঙ্গে নিয়ে ওড়না পেঁচিয়ে ও মুখ চেপে ধরে মাকে শ্বাসরোধে হত্যা করেন আশরাফ।

সর্বশেষ সর্বাধিক পঠিত