চট্টগ্রামে পুলিশের গাড়ি চুরি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম

চট্টগ্রামে পুলিশের একটি পিকআপভ্যান চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেল পৌনে ৩টার দিকে নগরের হালিশহর ছোটপুল এলাকায় জেলা পুলিশলাইনসের সামনে এ ঘটনা ঘটে।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার পুলিশ সদস্যরা একটি পুরনো পিকআপভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন। গাড়িতে তিন পুলিশ সদস্য ছিলেন। দুপুরে তারা গাড়িটি জেলা পুলিশলাইনসের সামনের সড়কে রেখে পাশের একটি রেস্তোরাঁয় খেতে যান। ফিরে এসে দেখেন গাড়িটি নেই। নগর পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে গেছেন। গাড়িটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তেরও চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত