চট্টগ্রামে জঙ্গল সলিমপুর অভিযান চালিয়ে এস আরবি (র্যাব) সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ ‘অপরাধী’ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বাইজিদ বোস্তামি ও হাটহাজারী থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেনÑ মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান এবং মো. আনোয়ার হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের দাবি, গ্রেপ্তাররা জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ‘সন্ত্রাসী’ ইয়াসিন নেতৃত্বাধীন অপরাধী নেটওয়ার্কের সদস্য। তাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, ক্যাম্পের পানিতে বিষ মেশানোসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর পাশাপাশি সেখানকার ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ ফেসবুক পেজসহ বিভিন্ন ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে পুলিশ, বিজিবি ও র্যাবসহ সরকারি সংস্থার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণার তথ্য পাওয়া গেছে।