প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স উৎ. খরঁ ণুঁরহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সামরিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে একত্রে কাজ করার বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেন। বিজ্ঞপ্তি