প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে খাবার বিতরণ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে ছাত্রদল। জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২ নম্বর সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে কর্মসূচিটি পরিচালিত হয়। এ সময় তিনি নিজ হাতে অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন।

খাবার বিতরণকালে এবিএম ইজাজুল কবির রুয়েল বলেন, টানা দুই দিনের বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। বৃষ্টির কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি খাবার সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে ছাত্রদলের পক্ষ থেকে পাশে দাড়ানোর চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, জন্মদিনের আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে প্রতিকূল আবহাওয়ায় অসহায় মানুষের পাশে দাড়ানোর মাধ্যমে মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সবার জন্য দোয়া কামনা করেন তিনি। খাবার পেয়ে ছিন্নমূল মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত