দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তাঁকে বহনকারী বিমান ঢাকার বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে গত ১৫ নভেম্বর সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী মিসেস বিলকিস আকতার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

সর্বশেষ সর্বাধিক পঠিত