সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

নতুন নেতৃত্বে বাচসাস

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে আবদুর রহমান-রাহাত সাইফুল প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদের তত্ত্বাবধানে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। যেখানে মোট ৫২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আবদুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পান ১৮৯ ভোট। অন্যদিকে, ২৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাহাত সাইফুল, তার প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর পান ১৫৪ ভোট।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম, সহসাধারণ সম্পাদক আবু হুরায়রা মুরাদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক সৈয়দা ফারজানা জামান রুম্পা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক আনিসুল হক রাসেল এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পান্থ আফজাল।

সর্বশেষ সর্বাধিক পঠিত