বাকশিল্পাঙ্গনের সভাপতি হাসিব বিল্লাহ-সম্পাদক নূৎফা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

আবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গনের নতুন পর্ষদ গঠন করা হয়েছে। ২০২৬ -২০২৮ মেয়াদে গঠিত এ পর্ষদে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব বিল্লাহ এবং  সাধারণ সম্পাদক হয়েছেন নূৎফা বিনতে রব্বানী।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বাকশিল্পাঙ্গনের দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট এ নতুন পর্ষদ গঠন করা হয়। কমিটিতে নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার মাহমুদ জুয়েল, সংগঠন সম্পাদক আয়াত আলী, সম্পাদক শিল্প ও শিক্ষা অনুষ্ঠান জোবায়ের ইকবাল টোটেম, কোষাধ্যক্ষ জেবুন নাহার রুমা, দপ্তর সম্পাদক রেবেকা সুলতানা লিজা। এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন  সৈয়দ আজহারুল হক,সুবিদিতা চন্দ সোনালী, ডলি দাস ও বনি আমিন তাকি।

এর আগে এদিন সকাল থেকেই বাকশিল্পাঙ্গনের দ্বি-বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে সদস্যদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সংস্কৃতি বিকাশ কেন্দ্র। সকাল সাড়ে  ১১ টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন, কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন, আলোচনা, নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নতুন পর্ষদ গঠনের মধ্য দিয়ে এগিয়ে যায় সভার কার্যক্রম।

আনুষ্ঠানিকতা শেষে সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। অনুষ্ঠানে দিনভর আবৃত্তি, গান আর প্রাণবন্ত আড্ডায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়াও যেন টেরই পাননি আয়োজক এবং অতিথিরা। গল্প-আড্ডার রেশ কাটছিল না কিছুতেই। তাই সহজে ঘরে ফেরার তাড়া ছিল না কারও।

সর্বশেষ সর্বাধিক পঠিত