হাজার চাকরির সুযোগ, ইউআইইউতে বসছে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০২৬

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সে’র (ডিসিসিএসএ) উদ্যোগে দিনব্যাপী ‘ইউআইইউ ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬’ আগামী  বুধবার (২৫ নভেম্বর) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। 

এবারের মেলায় মাল্টিন্যাশনাল, করপোরেট, ফার্মাসিটিক্যাল এবং ব্যাংকিং ও নন ব্যাংকিং ইত্যাদি সেক্টর থেকে স্বনামধন্য দেশি-বিদেশি ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এসিআই পিএলসি, ব্র্যাক, বিকাশ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, প্রাণ, এমজিআই, লঙ্কাবাংলা ফাইন্যান্স পিএলসি, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ও রেনাটা পিএলসিসহ আরও অনেক প্রতিষ্ঠান।

ক্যারিয়ার ফেয়ারে পূর্ণকালীন ও খণ্ডকালীনসহ প্রায় এক হাজারটি চাকরির সুযোগ থাকবে। এছাড়াও থাকবে ইন্টার্নশিপের ব্যবস্থা। নিয়োগকর্তারা প্রার্থীদের সিভি সংগ্রহ এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিক বাছাই করবেন। নির্বাচিত প্রার্থীদের নিয়োগের পরবর্তী ধাপ সম্পর্কে মেলায় জানানো হবে।

উক্ত মেলায় অংশ নিতে আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। আগ্রহীরা  https://forms.gle/gpLBCjyNnm9DVxZ17 এই লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।  

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত