এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬ এ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর প্রিমিয়াম স্টল রবিবার (২২ নভেম্বর)  উদ্বোধন করা হয়েছে।

ফিতা কেটে স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, এসএমই ফাউন্ডেশনের ডিরেক্টর খালিদ মাহমুদ খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জমান ও মোহাম্মাদ জাকির হোসেনসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা।

প্রতি বছরের মত এবারও মেলায় আগত ক্রেতা-দর্শনার্থী, গ্রাহক ও ব্যবসায়ীদেরকে স্টলে ইসলামী ব্যাংকের আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত