হজ ফাইন্যান্স কোম্পানি পিএলসির ১৩১তম পর্ষদ সভা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

হজ ফাইন্যান্স কোম্পানি পিএলসির (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) পর্ষদ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠোনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন পরিচালক মো. সাঈদ আহাম্মেদ, মো. রমজান বাহার, স্বতন্ত্র পরিচালক। ভার্চুয়ালি অংশ নেন মালয়েশিয়ান পরিচালক আহমেদ রুস্তম বিন আলি, মোহাম্মাদ সাবরি বিন জাহিয়া, আব্দুল হালিম বিন এলিয়াস, প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. মাহমুদুর রহমান।

সভায় ব্যবসায়িক পর্যালোচনাসহ আমানত ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত