বিএনপির ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার ও প্রসারকে আরও গতিশীল করার লক্ষ্যে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম (এনসিএফ) গঠন করা হয়েছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি স্বাক্ষরিত এক কমিটিতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম-এনসিএফের নির্বাহী কমিটির চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ এবং মহাসচিবকে এম হারুন অর রশিদকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ন্যাশনালিস্ট সাইবার ফোরাম-এনসিএফের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং উপদেষ্টা হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি, সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সকলকে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ন্যাশনালিস্ট সাইবার ফোরাম-এনসিএফের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে মেজর (অব.) গনি উল আজম, রেজওয়ানুল হক শোভন, আবদুস সালাম মাহির, ডা. মনজুরুল ইসলাম ধ্রুব, হাসান মাহবুব, ফায়েজ বিন আকরামসহ অনেক সুপরিচিত জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছেন।

নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দেওয়ান আলফাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, ভাইস চেয়ারম্যান নুরনবী পাশা সবুজ, সোনিয়া আক্তার স্মৃতি, জাকারিয়া আলম অপেল, যুগ্ম মহাসচিব মালত আবুল কালাম মুন্না, সাংগঠনিক সম্পাদক মার্চেন্ট মেরিনার মিয়া মো. রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজীব, প্রচার সম্পাদক ফয়েজ বিন আকরাম ও কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার নুরুজ্জামান উজ্জ্বলসহ প্রমুখ।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত