রানার আপ ক্রাইম টাইটান্স

আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডমিনেটরস

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি শিরোপা অর্জন করলো টিম ডমিনেটরস। এবারের আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেন। নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পল্টন ময়দান মাঠে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে টিম ক্রাইম টাইটান্সকে ৩ রানে গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ডমিনেটরস। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ফয়সাল। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন মনি আচার্য্য। 

ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক। এ সময় ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদি তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ও ক্র্যাবের সাবেক সহ-সভাপতি শাহীন আবদুল বারী উপস্থিত ছিলেন।

সমাপনি অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যুব সমাজকে মাদক ও ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই। তাই সরকার দেশ ব্যাপী খেলাধুলার সুযোগ বাড়াতে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক বলেন, ক্রীড়ামোদি নতুন প্রজন্ম। তৈরি করতে ব্যবসায়ীসহ সমাজের বিত্তশালীদের আরো এগিয়ে আসতে হবে। তাহলে আরও মেধাবী তরুন প্রজন্মের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, সাংবাদিকদের খেলাধুলায় আরও উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রজন্মের জন্য কাজ করতে আগ্রহী করে এসব আয়োজন। সামাজিক উন্নয়নে সাংবাদিকদের খেলাধুলায় এগিয়ে আসার আহবান জানান ক্র্যাব সভাপতি।

ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, মাদক ও মোবাইল আসক্তি মুক্ত তরুণ সমাজ তৈরির  জন্য ক্র্যাবের এ আয়োজন সবার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। সাধারণ সম্পাদক এম এম বাদশাহ’র সঞ্চালনায় খেলা পরিচালনা করেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর।

সর্বশেষ সর্বাধিক পঠিত