সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় আমেরিকাপ্রবাসী এক ব্যক্তির বাড়ি থেকে পুলিশ উপপরিদর্শক (এসআই) পরিচয় দেওয়া কবির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক কবির হোসেন সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। ঘটনাটি সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার পৌর এলাকার ১ নাম্বার ওয়ার্ডের সাতক্ষীরা সরকারি কলেজে এলাকায় সংঘটিত হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় আমেরিকাপ্রবাসী আজুর বাড়িতে অবস্থান করছিলেন কবির হোসেন। এ সময় তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তিনি কী উদ্দেশ্যে পুলিশের এসআই পরিচয় ব্যবহার করছিলেন।
ওসি শফিকুল ইসলাম জানান,এ ঘটনায় নিয়মিত মামলার পর আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।