সাতক্ষীরার শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আব্দুল আজিজ (৭০)। একই দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা স্ত্রীর আশঙ্কাজনক অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা রেফার করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী জানান, নিহত ও আহতরা বলেন, আব্দুল আজিজ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রোকেয়া (৪০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আজিজ শ্যামনগরের গোডাউন মোড় এলাকার বাসিন্দা। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকের চাপায় তারা দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আজিজকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রোকেয়াকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।