ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম

নেপালের কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এ ভূমিকম্পের তথ্য জানিয়েছে ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। 

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মাঙ্গান শহরের ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি।

নেপালে ভূমিকম্পের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। 

  

 

সর্বশেষ সর্বাধিক পঠিত