আবারও পেছাচ্ছে এসএ গেমস

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ এএম

দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। একের পর এক সময় পরিবর্তনের পর এবার আরও পাঁচ মাস পিছিয়ে যাচ্ছে প্রতিযোগিতাটির ১৪তম আসর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বরে গেমস আয়োজনের পরিকল্পনা করছে আয়োজক পাকিস্তান। তবে এখনো নির্দিষ্ট দিন-তারিখ চূড়ান্ত হয়নি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমস পেছানোর সুযোগে এসএ গেমসের সূচিতেও পরিবর্তন এনেছে পাকিস্তান। এর আগে ২০২৭ সালের মার্চে আসরটি আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। সেখান থেকে এবার আরও পাঁচ মাস পিছিয়ে সেপ্টেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বিওএর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর বলেন, ‘এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমস পিছিয়ে যাওয়ায় আগামী বছরের মার্চের পরিবর্তে সেপ্টেম্বরে এসএ গেমস করার প্রস্তাবনা দিয়েছে আয়োজক পাকিস্তান। যদিও এখনো তা পাস হয়নি। পুরোটাই প্রস্তাবনা আকারে রয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত