রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধের ঘটনায় সানজিদা ইসলাম (২০) মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মারা যান তিনি। সানজিদা গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, সানজিদার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি জানান, এর আগে মারা গেছেন দগ্ধ ইফতি সাবা ও তার এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ। মাহাদের বাবা আব্দুর রহমান মানিক ৬ শতাংশ ও সানজিদার মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন।