আওয়ামী লীগের আমলে শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্কের শুনানি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আইনজীবীরা। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল-১ এ শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
শুনানির কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়। আজ বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। মামলার আসামি জিয়াউল আহসান গতকাল কারাগার থেকে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নেন।