যাত্রাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় অভিযান চালিয়ে তোফায়েল আহম্মেদ (৩৪) নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার তোফায়েল আহম্মেদ ভোলা জেলার চরফ্যাশন থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি চরফ্যাশন উপজেলার উত্তর নাজিম উদ্দিন এলাকার বাসিন্দা।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত