নোয়াখালীর হাতিয়ার এগারো ইউনিয়ন পরিষদের মধ্যে মেয়াদোত্তীর্ণ সাত ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাস নিয়োগের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোমধ্যে সাতজন প্রশাসক যোগদান করেছেন ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হলেন ৫নম্বর চরঈশ্বর ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.ছালাহউদ্দিন শিকদার, ৬নম্বর চরকিং ইউনিয়ন পরিষদে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জব্বার, ৭নম্বর তমরদ্দি ইউনিয়ন পরিষদে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার মো. রাশেদুজ্জামান, ৮নম্বর সোনাদিয়া ইউনিয়ন পরিষদে চৌমুহনী বাজার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) অসীম সরকার, ৯নম্বর বুড়িরচর ইউনিয়ন পরিষদে প্রশাসক উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ, ১০নম্বর জাহাজমারা ইউনিয়ন পরিষদে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান ও ১১নম্বর নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহতাব উদ্দিন ভূঁইয়া।
বিভিন্ন শর্ত সাপেক্ষে তাদেরকে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও শিবু দাস।