গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৭৩ জন।
গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দুই লাখ ৬২ হাজার ৮০৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৮ জন, গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৬ হাজার ৫৫৪ জন।
গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৫ হাজার ৪৮২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৬ হাজার ৪৪০ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ জনের মৃত্যু হয়েছে।