ডিএনসিসির আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬ প্রতিযোগিতার সমাপনী

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ ভোর ৫টায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর হোসেন। তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়।

ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০  কিলোমিটারের  ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা। সবশেষে সকাল ৭-৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয়। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা।

অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মেডেল দেয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে র‌্যাফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় ৫ হাজার প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত