দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সময়, ১৯৩৭ সালের ১৩ ডিসেম্বর চীনের তৎকালীন রাজধানী নানজিং দখলের পর জাপানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ভয়াবহ নৃশংসতার নাম হলো, ‘নানজিং গণহত্যা’। প্রায় ছয় সপ্তাহ ধরে চলা হত্যাযজ্ঞে বেসামরিক নাগরিক ও আত্মসমর্পণকারী চীনা সেনাদের নির্বিচারে হত্যা, লুটপাট এবং নারী-শিশুদের ওপর চালানো হয় অকথ্য নির্যাতন। তখন প্রায় ৪,০০,০০০ চীনা নাগরিককে হত্যা করা হয়। ধর্ষিত হন নানজিংয়ের হাজার হাজার নারী। জাপানি বাহিনী নানজিং দখল করার পর সেখানকার সব স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। অধিকাংশ ব্যক্তিকে বেয়োনেটে খুঁচিয়ে এবং তরবারি দিয়ে হত্যা করা হয়। গণহত্যার এই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও, জাপানের সম্রাট হিরোহিতোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর গণহত্যার সঙ্গে জড়িত অধিকাংশ সামরিক নেতার শাস্তিও হয়নি। আন্তর্জাতিক সেনা অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বেশ কয়েকজনকে যুদ্ধাপরাধের জন্য সাজা দেওয়া হলেও, মূল পরিকল্পনাকারী জাপানি যুবরাজ আসাকাকে শাস্তি দেওয়া যায়নি। কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পূর্বে এ সম্পর্কিত সব প্রমাণ ধ্বংস করা হয়। এই গণহত্যার মূল পৃষ্ঠপোষক ছিলেন তৎকালীন জাপানি সম্রাট হিরোহিতো। এরপর জাপানকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করে যে বিশেষ
আন্তর্জাতিক আদালতে বিচার হয়, বাঙালি বিচারপতি রাধা বিনোদ পাল ছিলেন সেই আদালতের অন্যতম বিচারপতি। তিনি জাপানকে যুদ্ধাপরাধের অভিযোগ থেকে মুক্ত করেন। এই রায় বিশে^ ঐতিহাসিক রায়ের মর্যাদা লাভ করে। বর্তমানে জাপান সেই প্রতিশোধপরায়ণ এবং হিংসাত্মক মানসিকতা থেকে বের হয়ে এসেছে।