বাংলার ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যের সঙ্গে যুক্ত এক নাম জামদানি। মসলিনের উত্তরাধিকার বহনকারী এই বস্ত্রশিল্পের শিকড় বহু পুরনো। মুঘল আমলে জামদানির বুননশিল্প বিশেষ সমৃদ্ধি লাভ করে। এর বিশেষত্ব হলো হাতে বোনা সূক্ষ্ম নকশা, যা তাঁতিরা নিপুণ হাতে সুতার মাধ্যমে ফুটিয়ে তোলেন। প্রতিটি শাড়ি যেন একেকটি শিল্পকর্ম। জামদানির বহু রূপ ধরা পড়েছে আলোকচিত্রী আবুল কালাম আজাদের ক্যামেরায়
ঐতিহ্যের বুননে জামদানি
দেশ রূপান্তর অনলাইন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ এএম
নকশার কারুকাজ: সুতার বুকে নিপুণ হাতে ফুটে উঠছে জামদানির নকশা
Jamdani (1)
কারিগরের বাড়িতে: কারিগরের বাড়িতেই শুরু হয় জামদানি তৈরির শিল্পযাত্রা
তাঁতে জামদানি: তাঁতের ছন্দে ধীরে ধীরে রূপ নিচ্ছে অনন্য শাড়ি জামদানি
বুনন থেকে বিপণন: কারিগরের তাঁতঘর পেরিয়ে জামদানি পৌঁছে যায় শোরুমে
নিভৃত কারিগর: আপন মনে তাঁতে কাজ করে চলেছেন কারিগর, তার নিপুণ হাতেই প্রাণ পায় জামদানি
শোরুমে জামদানি: বাহারি নকশা আর রঙের সমাহারে শোরুমে সাজানো রয়েছে বহু রঙের জামদানি শাড়ি
সুতা গোছানোর কাজ: জামদানি বোনার আগে সুতা ঠিকঠাক করে নিচ্ছেন কারিগর
ক্রেতার পছন্দ: পছন্দের জামদানি খুঁজে দেখতে ব্যস্ত ক্রেতা
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০