‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য সচেতনতা ও নির্মল বায়ুর বার্তা ছড়িয়ে দিতে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘মিডিয়া রান-২০২৬’।
শনিবার (২৮ নভেম্বর) ভোর ৬টায় রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হয় এ দৌড়। সাড়ে ৭ কিলোমিটারের মূল রান এবং ২ কিলোমিটারের ফান রানে অংশ নেন প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার দৌড়বিদ। গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ, বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক এবং বিদেশি দৌড়বিদরাও এতে অংশ নেন।
আয়োজনকে প্রাণবন্ত করতে রেসমার্শাল হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। পেসার হিসেবে ছিলেন মেহেনাজ মুন্নী, মাহাদী হাসান ও বাতেন বিপ্লব।
আয়োজনের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, দৌড় শুধু শারীরিক চর্চার মাধ্যম নয়, এটি মানুষকে শৃঙ্খলাবদ্ধ হতেও সহায়তা করে।
টেকসই পর্যটন বিকাশে নির্মল পরিবেশের গুরুত্ব তুলে ধরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, সরকার সবার জন্য নির্মল বায়ু ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চায়।
তিনি বলেন, ‘টেকসই পর্যটন নিশ্চিত করতে নির্মল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন মানুষ বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে এবং নিরাপদে ভ্রমণ করতে পারে।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্থানকে অন্তর্ভুক্ত করে একটি পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।
হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া এ আয়োজনে সাড়ে সাত কিলোমিটার দৌড় এবং দুই কিলোমিটারের আনন্দ দৌড় অনুষ্ঠিত হয়। পর্যটন, সুস্থ জীবনযাপন ও নির্মল পরিবেশের বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন।
পরে মন্ত্রী তিনটি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং গণমাধ্যমকর্মীরা।