চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (উপ-কমিশনার) পদে প্রশাসনিক কারণে রদবদল করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল আনা হয়েছে। ৬ ডিসি রদবদলের আদেশ জারি হওয়ার বিষয়টি দেশ রুপান্তরকে নিশ্চিত করেছেন সিএমপি'র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।
তিনি জানান, আদেশে সিএমপির ডিসি পশ্চিম আলমগীর হোসেনকে ডিসি বন্দর জোনে পদায়ন করা হয়েছে। ডিসি বন্দর আমিরুল ইসলামকে ডিসি এস্টেট এন্ড ডেভেলপমেন্ট হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া নগর পুলিশে নতুন পদায়নকৃত ডিসি আরেফিন জুয়েলকে ডিসি নর্থ হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিসি ট্রাফিক পশ্চিম নিস্কৃতি চাকমাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ট্রাফিক বন্দর জোনের ডিসির দায়িত্বও দেওয়া হয়েছে। ডিসি এস্টেট এন্ড ডেভেলপমেন্ট আবু বকর সিদ্দিককে পশ্চিম জোনের ডিসি পদে পদায়ন করা হয়েছে। ডিসি নর্থ হাসান মোস্তফা স্বপনকে ডিসি ওয়েলফোর এন্ড ফোর্স হিসেবে পদায়ন করা হয়েছে।