মানুষের বেঁচে থাকার জন্য সুস্থ বৃক্ক বা কিডনি জরুরি। দেহের এই সুপার কম্পিউটারের গঠন এবং কাজ ভয়ংকর জটিল। মানব দেহের পিঠের দিকে, মেরুদণ্ডের দুই পাশে কোমর বরাবর থাকে, দুটি কিডনি। এটি শরীরের অপ্রয়োজনীয় দ্রব্য, প্রস্রাব হিসেবে শরীর থেকে বের করে দেয়। একইসঙ্গে রক্তকে পরিশোধন করে শরীরে ক্ষার ও অম্লের ভারসাম্য বজায় রাখে। কিন্তু পানি, অম্ল ও ক্ষারের সঙ্গে অন্য রাসায়নিক পদার্থের মাত্রাগত ভারসাম্য নষ্ট হলেই, মানুষ মৃত্যুর মুখোমুখি হতে পারে। এই কিডনিকে সুস্থ রাখার জন্য যে কারণে সচেতনতা জরুরি।
পড়ুন: সচেতনতার বিকল্প নেই
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় শিরিন ম্যানশন নামের একটি বাণিজ্যিক ভবনের তিনতলায় ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তারা ওই তলায় অবস্থিত নিউ জেনারেশন কোম্পানি লিমিটেডের কর্মী। ভবনের একটি অংশ ধসে ছিটকে পড়ে দুপাশের সড়কে।
পড়ুন: বিকট শব্দে ভয়াবহ ধস
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে না পারলে সংস্থাটি ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় করবে না। প্রথম কিস্তির ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদনের আগে এ শর্ত দেওয়া হয়েছিল বাংলাদেশকে। সরকার রাজি হওয়ায় ঋণ অনুমোদন এবং প্রথম কিস্তির অর্থ ছাড় করেছে সংস্থাটি।
পড়ুন: দ্বিতীয় কিস্তি পেতে উদগ্রীব সরকার
বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে পাশে থাকবে কাতার। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি ৫ : সম্ভাবনা থেকে সমৃদ্ধি) পঞ্চম জাতিসংঘ সম্মেলনের পাশাপাশি গতকাল রবিবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়।
পড়ুন: জ্বালানি চাহিদা মেটাতে পাশে থাকবে কাতার
কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে (ক্যাম্প-১১) আগুনে পুড়েছে দুই হাজারের বেশি ঝুপড়ি ঘর। গতকাল বিকেল ৩টার দিকে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সন্ধ্যা সোয়া ৬টার দিকে। আগুনে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে গৃহহীন হয়ে কমপক্ষে ১২ হাজার রোহিঙ্গা খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে। আগুনে রোহিঙ্গাদের ঝুপড়ি ঘর ছাড়াও অন্তত ২০টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, রোহিঙ্গা শিশুদের পাঠদানের লার্নিং সেন্টার ও ত্রাণ বিতরণ কেন্দ্র পুড়ে গেছে।
পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ২ হাজার ঘর
অবহেলাতেই প্রাণ গেল ছয়জনের। আহত ২২ জনের মধ্যে চোখ হারাল তিনজন। অক্সিজেন সেপারেশন কলামে যখন অক্সিজেন এসে জমা হচ্ছিল, সেই অক্সিজেন বের হওয়ার জন্য যে পাইপগুলো ছিল একপর্যায়ে তা বের হতে না পেরেই প্রবল শব্দে বিস্ফোরিত হয়েছে কলামটি। আর ১০০ ফুট উচ্চতার এ কলামটি ছিল লোহার শিটের তৈরি। এই শিটগুলো যখন প্রবল বেগে ছোটে, তখন শেডের লোহার পাতগুলো কারখানার রডের ছাউনিগুলোকে প্রায় দুই বর্গকিলোমিটার এলাকায় উড়িয়ে নিয়ে যায়। আর লোহার আঘাতে চারপাশে ক্ষতিগ্রস্ত হয়।
পড়ুন: অবহেলাতেই সীতাকুণ্ডে বিস্ফোরণ!
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য সংকট কয়েক মাস ধরেই। চাপ সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক টাকা ধার নেওয়ার প্রবণতাও বেড়েছে। এর প্রভাব পড়েছে বেসরকারি খাতের ঋণে। চলতি বছরে কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত মুদ্রানীতির লক্ষ্যমাত্রার বিপরীতে হাঁটছে এ খাতের ঋণ। মুদ্রানীতিতে ১৪ দশমিক ১০ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও সাত মাসেও ওই অঙ্ক স্পর্শ করতে পারেনি ব্যাংক খাত। গত জানুয়ারিতে এই খাতের ঋণ প্রবৃদ্ধির হার ১২ দশমিক ৬২ শতাংশ। অর্থনীতিবিদরা মনে করছেন, ছোট ও মাঝারি শিল্পের দিকে নজর না দিয়ে বড়দের ঋণ দেওয়ার মানসিকতা বাণিজ্যিক ব্যাংকগুলোর। ফলে বেসরকারি খাতের বিস্তার ঘটছে না।
পড়ুন: তারল্য সংকটের প্রভাব বেসরকারি ঋণে
বাংলাদেশে নতুন কেউ কোচ হয়ে এলে নস্ত্রাদামুসের মতোই ভবিষ্যৎদ্রষ্টা হয়ে যান! তারা দেশের ক্রিকেটের অনেক উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পান, যা অন্য অনেকের চোখেই ধরা দেয় না। ইংল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে নিয়ম রক্ষার শেষ ম্যাচে চট্টগ্রামে আজ তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ জানিয়ে গেলেন, এই সিরিজটা ভালো না গেলেও অভিজ্ঞতা কাজে লাগবে আগামীতে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজে।
পড়ুন: সেই ভবিষ্যৎ বটিকাই ভরসা!
এক্সপ্রেসেন স্টকহোম: সত্য গোপন করার জন্য সামরিক সরকারের সব প্রচেষ্টা সত্ত্বেও আমরা এখন জানি পূর্ব পাকিস্তানে কী ঘটছে। শরণার্থীরা ব্যাপক গোলাবর্ষণ, বেপরোয়া ধ্বংসযজ্ঞ এবং গণহত্যার সাক্ষ্য দিয়েছে।
পড়ুন: একাত্তরে অপরিচিত সংবাদপত্রে বাংলাদেশ
এ ছাড়াও আজ থাকছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজন- চিত্রান্তর
একটি সাংস্কৃতিক সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদের সূচনা। ভাষা আন্দোলনের চেতনা বহন করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন রাষ্ট্রের রয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক উত্তরাধিকার। স্বাঈনতার অর্ধশতাব্দী পার করে আমাদের সাংস্কৃতিক রূপরেখাটিও সময়ের সাথে সাথে বদলেছে। দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির এই পরিক্রমাটিকে আমরা চার পর্বে ধরতে চেয়েছি। পর্দান্তর ও সুরান্তরের পর তৃতীয় পর্ব চিত্রান্তর। এখানে বাংলাদেশের চারুকলাচর্চার সার্বিক অবস্থার পাশাপাশি সংকট, সম্ভাবনা ও সমসাময়িক হালচালের তত্ত্ব-তালাশ করা হয়েছে।
পড়ুন: চিত্রান্তর